1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের প্রার্থী আতাউর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের প্রার্থী আতাউর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩০ বার

নিজস্ব প্রতিবেদক :

আতাউর রহমান সরকারকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার ব্রাক্ষণবাড়িয়ায় এক ইউনিয়ন ও দায়িত্বশীল সমাবেশে দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

সাবেক এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি লেখালেখি, সাংবাদিকতা ও সমাজ সেবায় অবদান রাখছেন তিনি। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স-মাস্টার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। আসন্ন নির্বাচনে জামায়াত তাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় পর্যায়ে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

আতাউর রহমান সরকার শিক্ষাজীবনের বি এ অনার্স, এমএ, কামিল, পিজিডিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), এলএলবি (অনার্স) সম্পন্ন করার পাশাপাশি গঠনমূলক ছাত্ররাজীতিতে অবদান রেখে চলেছেন। একাডেমিক সফলতার পাশাপাশি ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে সংগঠনের অর্পিত নানা দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন তিনি। দেশের বৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক হিসেবে ২০১১ সালে দায়িত্ব পালন করেন।

এর আগে কেন্দ্রীয় প্রচার, আইটি ও তথ্য-গবেষণা সম্পাদক (২০১০), কেন্দ্রীয় স্কুল সম্পাদক (২০০৯), কুমিল্লা মহানগরী সভাপতি (২০০৭-২০০৮), ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি (২০০৫-২০০৬), কুমিল্লা মহানগরীর সাংগঠনিক সম্পাদক (২০০৪), কুমিল্লার কোটবাড়ি অঞ্চল সভাপতি (২০০২-২০০৩), কসবা উপজেলা সাথী শাখার সভাপতি (২০০১) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আর্ত-মানবতার কল্যাণে নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আতাউর রহমান।

এছাড়া নানা রাজনৈতিক সংকটে তিনি ভূমিকা রেখেছেন। ২০০০ সালে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোটের কসবা উপজেলায় সদস্য হিসেবে কাজ করেন তিনি। স্থানীয়দের স্বার্থে ১৯৯৯ সালে কসবায় গ্যাস বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব হিসেবে ভূমিকাও পালন করেছেন এই কৃতি সন্তান। ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বদলীয় ছাত্র ঐক্যের সদস্য সচিব (২০০৫-২০০৬), কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক (২০০৭-২০০৮), জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল, রমনার থানা আমির  (২০১৭-২০২২) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এবং  প্রচার ও মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এই শিবির নেতা। ১৯৯৮ সালে কসবায় ২০১০, ২০১৬ ও ২০২১ সালে ঢাকায় তিনি ফ্যাসিবাদ আওয়ামী বিরোধী আন্দোলনে দেড় বছর কারারুদ্ধ ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net