ঢাকা   ০৪:৫০:২১ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু

সৌদিতে ট্রাম্প, বিমানবন্দরে ‘বিরল’ সম্মান জানালেন প্রিন্স সালমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

বার্তাসংস্থা এপি জানিয়েছে, ট্রাম্পের বিমান যখন সৌদির আকাশসীমায় প্রবেশ করে ঠিক তারপরই দেশটির বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান তার বিমানকে এস্কোর্ট দিয়ে রিয়াদ বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসে।

বিমান থেকে নামার পর ট্রাম্পকে রিয়াদ বিমানবন্দরের গ্র্যান্ড হলে যান প্রিন্স সালমান। যেখানে ট্রাম্প ও তার সহযোগীদের আরবের ঐতিহ্যগত কফি দেওয়া হয়।

ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমান বেশ ভালো সম্পর্ক গড়তে চান সেটি তার বিমানবন্দরে ছুটে যাওয়ার মাধ্যমে ফুটে উঠেছে।

এরআগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন বাদশাহ সালমান। এরপর ২০১১ সালে আরব বসন্তে যুক্তরাষ্ট্রের ইন্ধন ও ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পর দেশটির ওপর ক্ষুব্ধ হয় সৌদি।

২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যখন সৌদিতে গিয়েছিলেন তখনও বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন প্রাদেশিক গভর্নর। ওই সফরে প্রিন্স সালমানের সঙ্গে তার দপ্তরের সামনে মুষ্টি মেলান বাইডেন। যা পরবর্তীতে বেশ ভাইরাল হয়। কারণ এর আগের বছর বাইডেন যখন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখন তিনি প্রিন্স সালমানকে ‘বিচ্যুত ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছিলেন। মূলত ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে তুরস্কে সৌদির দূতাবাসে হত্যার ঘটনায় প্রিন্স সালমানের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি