ঢাকা   ০৩:৩৮:৪৪ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন নৌপরিবহন উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিএসসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে জাহাজদ্বয়ের অগ্নি দুর্ঘটনায় নিহত ক্যাডেট ও নাবিকদের প্রতি পরিবারকে ত্রিশ লক্ষ টাকা করে মোট চারটি পরিবারের হাতে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় উপদেষ্টা নিহত নাবিক ও ক্যাডেটদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

চেক প্রদানকালে উপদেষ্টা বলেন, অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। সরকার সবসময় তাদের পাশে রয়েছে । ক্ষতিগ্রস্হ পরিবারের উপর্যুক্ত সদস্যদের কর্মসংস্থান ও পড়ালেখার বিষয়েও বিএসসি সহযোগিতা করছে। তাছাড়া, এই আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিএসসি মেরিন কমিনিটির জন্য একটি দৃষ্টান্ত স্হাপন করতে সমর্থ হয়েছে।

 

বিএসসিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক সংস্থা হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিএসসি মেরিটাইম সেক্টরের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিকমানের শিপিং সেবা প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । এটির কার্যক্রম আরো বিস্তৃত ও লাভজনক করতে দুটি এলএনজি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর এম.টি বাংলার জ্যোতি জাহাজ ডলফিন জেটিতে অবস্থান কালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় অত্র কর্পোরেশনের ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, হাইলি স্কিল্ড অটোমেকানিক

মোঃ নুরুল ইসলাম, দৈনিক ভিত্তিক ফিটার

হারুন অর রশিদ নিহত হন। এছাড়া গত

৫ অক্টোবর এম.টি বাংলার সৌরভ জাহাজের অগ্নি দুর্ঘটনায় মোঃ সাদিক মিয়া আহত হন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহতদের মরদেহ বিএসসি’র প্রাঙ্গনে আনার পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাৎক্ষণিকভাবে বিএসসি’র পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে যথাযথ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি