ঢাকা   ০৩:০৬:৪৩ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চীন বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তি; বাংলাদেশের উন্নয়নের অংশীদার —–ডা.তাহের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৯৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেন, চীন বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তি; বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে পদ্মাসেতু, কর্নফুলি টানেলসহ বিভিন্ন সেতুতে চায়নার ইনভেস্টমেন্ট ও প্রযুক্তি সহায়তা দুই দেশের সম্পর্ককে সুদৃঢ় করেছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে বাংলাদেশের জনগণ আশা করে। ‘সি চিন পিং: দেশ প্রশাসন’ গ্রন্থটি চায়নার রাষ্ট্র পরিচালনায় প্রশাসন, অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও জনগণের অধিকার সম্পর্কে বাংলা ভাষাভাষি মানুষকে অধিকতর জানার সুযোগ করে দিবে।

 

চীনা-বাংলাদেশী পাঠক ফোরাম এর উদ্যোগে হোটেল ‘প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা’র বলরুমে ‘সি চিন পিং: দেশ প্রশাসন’ বই বিষয়ক সভার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফাওজুল কবির খান। বক্তব্য রাখেন চীনের মান্যবার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ দেশের শিক্ষাবিদ, গবেষক, লেখক প্রমুখ।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, লেখক, পাঠক, বুদ্ধিজীবীসহ চীন ও বাংলাদেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি