1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪০৮ বার

নিজস্ব প্রতিবেদক :

সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে এবং এর সম্ভাবনা মোটামুটি ভালো।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাকটিভলি কনসিডার করছি।

এ নিয়ে একটি কমিটি কাজ করছে। তারা তাদের প্রস্তাবনা আমাদের দেবে। এরপর দেখা যাবে কখন থেকে দেওয়া যাবে, কত দিতে পারবো। ‘

তিনি আরও জানান, এখনই নির্দিষ্ট সময় কিংবা টাকার অঙ্ক বলা সম্ভব নয়।

সাংবাদিকরা যখন ১০-১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার গুঞ্জন সম্পর্কে জানতে চান, অর্থ উপদেষ্টা বলেন,’আমি বিষয়টা এখনও ওয়ার্কআউট করছি। সবকিছু চূড়ান্ত হওয়ার পর এটি কেবিনেটে যাবে, প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই তা জানানো যাবে। ‘

সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net