1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে বিউটি পার্লারের নামে পুরুষ দিয়ে নারীদের সাজগোজে নিয়ে তোলপাড়! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ঈদগাঁওয়ে বিউটি পার্লারের নামে পুরুষ দিয়ে নারীদের সাজগোজে নিয়ে তোলপাড়!

সেলিম উদ্দিন
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৪৫ বার

ঈদগাঁও(কক্সবাজার)  প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁওয়ে পার্লারের আড়ালে সৌন্দর্য পিপাসু নারীদের ফাঁদে ফেলে পুরুষ দিয়ে সাজগোজের গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে এক তরুণীর বিয়ে ভেঙ্গে যাওয়ার ঘটনায় এলাকায়  তোলপাড়  শুরু হয়েছে।

সূত্রে জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী খ্যাত ঈদগাঁও বাজারের ছাগল বাজারস্থ নূর টাওয়ারের দ্বিতীয় তলায় ঈদগাঁহ বিউটি পার্লার নামক এক প্রতিষ্ঠানে পাশ্ববর্তী উপজেলা চৌফলদণ্ডীর সানি নামের এক পুরুষ কর্মী দীর্ঘদিন যাবত অভিনব প্রতারণায় সৌন্দর্য পিপাসু নারীদের ফাঁদে ফেলে সাজগোজে বাধ্য করে আসছে।

খোঁজ নিয়ে জানা যায়, নারীরা এ পার্লারে গেলে প্রথমে দুই কিশোরী পার্লার কর্মী সাজানোর প্রস্তুতি হিসেবে প্রাথমিক কাজ শেষ করে এই পুরুষ কর্মীকে সৌন্দর্য বর্ধনের নিপুণ কারিগর হিসেবে উপস্থাপন করে তাকে দিয়ে নারীদের সাজগোজ করাতে বাধ্য করে। নারীরা নিয়মিত এ জঘন্য প্রতারণার শিকার হলেও লোকমূখের দূর্নাম থেকে বাঁচতে নিরবে এ প্রতারণা সহ্য করে আসছে। এমন কি পুরুষ দিয়ে সাজগোজের বিষয়টি ক্যামেরায় ধারণের ভয়ে মুখ খুলার সাহস করেন না কোনো ভূক্তভোগী।

সম্প্রতি এ পুরুষ কর্মী সানি বাজারের এক দোকানে পণ্য ক্রয় করতে গেলে তাকে দেখে অপর পুরুষ ক্রেতা ক্ষীপ্ত হয়ে, এই ছেলেটি তার নববধূকে সাজানোর ঘটনা ফাঁস হলে অনুষ্ঠানস্থলে বিয়ে ভেঙে দেওয়া হয় বলে গুরুতর অভিযোগ তুলে। এতে ঐ যুবক দ্রুত স্থান ত্যাগ করে নিজেকে রক্ষা করে।

এ ঘটনা জানাজানি হলে আশপাশের ব্যবসায়ী ও ভুক্তভোগীরা জানান, ঈদগাঁহ বিউটি পার্লারের মালিক আবছার দীর্ঘদিন যাবত এ জঘন্য প্রতারণা করে আসছে।

সরেজমিনে গিয়ে সাইনবোর্ড এ পার্লারের স্বত্বাধিকারী সামিরা সোলতানা ও মোশরফা নামের দুই নারীর নাম দেখা গেলেও প্রকৃত মালিক হচ্ছে নুরুল আবছার।

অভিযোগ উঠা পার্লার মালিক নুরুল আবছারের সাথে সরাসরি কথা হলে তিনি দীর্ঘদিন যাবত নারী কর্মীর পাশাপাশি সানী নামের পুরুষ কর্মী দিয়ে কাজ করানোর কথা স্বীকার করে বলেন, অভিযোগ উঠায় তাকে দিয়ে এখন কাজ করান না। তবে তাকে দিয়ে কেউ করাতে চাইলে ডেকে আনেন। তার কারণে বিয়ে ভেঙে যাওয়ার বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন।

অভিযুক্ত পার্লার কর্মী সানির সাথে মোবাইল কথা হলে জানান, তিনি এখনো মালিক ডাকলে গিয়ে সাজগোজের কাজ করে দেন বলে স্বীকার করেন।

বাজারের সচেতন ব্যবসায়ীদের দাবি  বাজারের যত্রতত্র পার্লার গড়ে তুলে এক শ্রেণীর অসাধু পার্লার মালিক চড়া বেতনে সুন্দরী বিউটিশিয়ানদের কর্মী হিসেবে নিয়োগ দেয়। পরে আরো বেশী অর্থের প্রলোভনে ফেলে গোপনে মাদক কারবারসহ অনৈতিক কাজে ব্যবহারের কারণে এলাকার উঠতি তরুণ-তরুণী ও কোমলমতি কিশোর কিশোরীদের বিপথগামীতার মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন।

সচেতন ব্যবসায়ী ও এলাকাবাসী উক্ত  গুরুতর বিষয়টি তদন্ত পূর্বক জড়িতদের  আইনের আওতায় আনার দাবি জানান প্রশাসনের নিকট।

ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই আছাদুর রহমানের সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, কোনো ভূক্তভোগী থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net