1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদক পাচারের দায়ে সৌদিতে কার্যকর হবে ৫০ জনের শিরশ্ছেদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

মাদক পাচারের দায়ে সৌদিতে কার্যকর হবে ৫০ জনের শিরশ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৯৭ বার

মাদক পাচারের দায়ে সৌদি আরবে ৫০ জনের শিরশ্ছেদ কার্যকর করা হবে। মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন বন্দী এবং তাদের আত্মীয়স্বজন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আফ্রিকার হর্ন অঞ্চলের বাসিন্দা। তারা এখন নাজিরান কারাগারে বন্দী। মৃত্যুদণ্ড যেকোনো দিন হতে পারে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের নির্দিষ্ট সময় প্রকাশ করেনি।

এই ব্যক্তিরা ইথিওপিয়া এবং সোমালিয়ার বাসিন্দা। তারা মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সৌদি আরবে এ অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।

ইয়েমেন সীমান্তের কাছে নাজিরান কারাগারে বন্দীরা জানান, তাদের সাজা শিরশ্ছেদ শীঘ্রই কার্যকর করা হবে। কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ তাদের এমনটি জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোষী সাব্যস্ত ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল যে ঈদুল আযহার পরপরই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন তা শুরু হয়েছে। আমাদের স্বজনদের বিদায় জানাতে বলেছে।’

দোষী সাব্যস্তদের নামের তালিকায় ৪৩ জন ইথিওপীয় এবং ১৩ জন সোমালি রয়েছেন । গত মাসে কমপক্ষে ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের শিরশ্ছেদের আয়োজন চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net