1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে শামসুল আলম মানবিক ফাউন্ডেশন'র অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

ঈদগাঁওয়ে শামসুল আলম মানবিক ফাউন্ডেশন’র অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ

সেলিম উদ্দিন
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার

ঈদ্গাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওয়ে মানবিকতা,সহানুভূতি ও সামাজিক উন্নয়ন নিয়ে গঠিত শামসুল আলম মানবিক ফাউন্ডেশন’র উদ্যোগে বয়স্ক ও অসহায় মানুষদের মধ্যে এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বামনকাটা গ্রামের রশিদ আহমদের পুত্র ক্যান্সার রোগী রমজান আলীকে ২০ হাজার  ও পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী গ্রামের ওমর হাকিমের পুত্র কন্যাদায়গ্রস্থ পিতা মিজানুর রহমানকে ১০ হাজার টাকা পৃথক ভাবে প্রদান করা হয়।

শামসুল আলম মানবিক ফাউন্ডেশনের ঈদগাঁও উপজেলা সমন্বয়ক মোঃ শাহাজাহান নগদ অর্থ তাদের হাতে তুলে দেন।

তিনি বলেন, সরকারের পাশাপাশি  বয়স্ক, রোগী ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থ প্রদান করে মানব সেবামূলক কাজ করে যাচ্ছে।  যা নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি মানবিক সকল কাজগুলো গ্রহণ করে সমাজের বঞ্চিত মানুষ উপকৃত হবে।

অডিও কনফারেন্সের মাধ্যমে শামসুল আলম মানবিক ফাউন্ডেশন’র চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম বলেন,

মানবসেবা সহ দুর্যোগময় সময়ে আমরা সহযোগিতা নিয়ে হতদরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছি। ফাউন্ডেশনের মত অন্যান্য সামাজিক সংগঠন ও বৃত্তিবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net