1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার এলার্ম, সংলাপ সাময়িক স্থগিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার এলার্ম, সংলাপ সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮১ বার

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির শাপলা হলে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে হঠাৎ বিঘ্ন ঘটে। দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনে, আজ দুপুর ১২টা ১৫ মিনিটের পর হঠাৎ করে বেজে ওঠে ফায়ার এলার্ম। এতে সম্মেলনকক্ষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় সংলাপ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সোমবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে তিনি জানান, ‘এখানে ফায়ার এলার্ম বেজে উঠেছে। তাই আমাদের কিছু সময়ের জন্য বাইরে যেতে হবে।’ এরপর অংশগ্রহণকারীরা সম্মেলনকক্ষ ত্যাগ করেন।

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

ফরেন সার্ভিস একাডেমির এক কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে মূল ভবনের তৃতীয় তলায় কেউ ধূমপান করেছিলেন। ধোঁয়ার কারণে অগ্নিসংকেত (ফায়ার এলার্ম) সক্রিয় হয়ে যায়।

দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এলার্ম বন্ধ হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংলাপ পুনরায় শুরু হয়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ব্যস্ত দেখা গেছে একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net