1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভৈরবে বাসচাপায় দু’জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

ভৈরবে বাসচাপায় দু’জন নিহত

তন্ময় আলমগীর
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭০১ বার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পান্নাউল্লাহচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক জুয়েল মিয়া (৪৫) ও ভৈরব পৌর শহরের মনমরা এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে অটোরিকশার চালক কাইয়ুম (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় কাজে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিক জুয়েল মিয়াসহ আরও ২ জন। অটোরিকশাটি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ওঠার মুহূর্তে ময়মনসিংহগামী শ্যামল ছায়া নামের (ঢাকা মেট্রো-ব-১১৪১১৭) একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

এসময় গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকায় রেফার্ড করেন। গুরুতর আহত অটোরিকশা চালক কাইয়ুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভৈরব থানার এসআই রুকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে জুয়েল মিয়া নামের একজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে গুরুতর আহত চালক কাইয়ুমকে ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net