1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৬৭ বার

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান বলেছেন, জনগণের মতামতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ঢাকা-১৮ আসন থেকে তুরাগকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে উত্তরার খালপাড় রপায়ন টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে ঢাকা-১৮ আসনে বহাল রাখার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তফা জামান বলেন, “কোন অবস্থাতেই আমরা ঢাকা-১৮ আসনকে বিভক্ত হতে দেব না। আমরা তুরাগবাসী ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।”

তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, জনগণের মতামতের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে তা কখনোই জনগণ মেনে নেবে না। প্রয়োজন হলে কমিশনকে এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, তুরাগের চার ওয়ার্ডের কোনো বাসিন্দা কিংবা ভোটার মিরপুরের ঢাকা-১৬ আসনের অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে নেই। এই ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে।

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে মোস্তফা জামান বলেন, “শেখ হাসিনা দিনের ভোট রাতে দিয়েছে। তার অনুচরেরা রাতের আঁধারে কাজ করছে। আজও তারা ষড়যন্ত্র করে তুরাগের চার ওয়ার্ডকে ঢাকা-১৬ আসনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই অন্যায়, অবিচার ও জুলুমমুক্ত একটি সুন্দর ঢাকা গড়ে তুলতে। জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

তুরাগ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম, সোলাইমান হাসান রফিক মোল্লা, মহিউদ্দিন সোহাগ রাজা,রফিকুল ইসলাম রবো, রিপন হাসান খন্দকার, আলী আহমেদ, মোঃ চান মিয়া বেপারী, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলী, দক্ষিণখান থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক কামাল পাশা, আলমগীর হোসেন শিশির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net