1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

কিশোরগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

তন্ময় আলমগীর
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৪৫ বার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থে‌কে কাদা ছিটকে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘটিত এই সংঘর্ষে উভয়প‌ক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) সকালে করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে গৌরারগোপ গ্রামের তাজুল ইসলাম (২৫) বাড়ি থেকে গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন একই গ্রামের মাসুদ মিয়া নামে এক যুবক। হঠাৎ মোটরসাইকেলের চাকায় লেগে কাদা ছিটকে পড়ে তাজুলের শরীরে। এ ঘটনায় তাজুল মোটরসাইকেল ধীরে চালানোর জন্য মাসুদকে অনুরোধ করেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ তাজুলকে মারধর করেন। এই ঘটনা দ্রুতই গ্রামে উত্তেজনা ছড়িয়ে দেয়।

দুই পক্ষের লোকজন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। রবিবার দিনভর উত্তেজনা বিরাজ করার পর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। তবে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, কাদা ছিটকে পড়ার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন, তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, এখনও থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net