1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার
  • আহবায়ক উৎপল রক্ষিত- সদস্য সচিব রূপক কান্তি ঘোষ,
    চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠিত

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরী বর্ধিত সভা উপজেলার সাবেক আহবায়ক বিষ্ণুযশা চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, আলোচনায় অংশ নেন সহ-সভাপতি যথাক্রমে বিজয় কৃষ্ণ বৈষ্ণব, উৎপল রক্ষিত, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, অমিতাভ চৌধুরী টিটু, তপন চক্রবর্তী, সত্যপদ তালুকদার বাবলা, বাবু দাশ বাবলু, রুপন কুমার সুশীল, গোপাল কৃষ্ণ ঘোষ, রূপক ঘোষ, অজিত ব্যানার্জি, প্রদীপ কান্তি হোড়, মিলন দত্ত, সৈকত দাশ ইমন, সৌরভ দাশ শুভ্র, সুভাষ দাশ, সূজন চৌধুরী, জুয়েল শীল, মিঠু তালুকদার, মিঠন দাশগুপ্ত, লিটন দাশ, রণি আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উৎপল রক্ষিতকে আহবায়ক, তপন চক্রবর্তী বাবু দাশ বাবলুকে যুগ্ম আহবায়ক, রূপক কান্তি ঘোষকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন চন্দ্রনাথ মহাজন, বিকাশ চন্দ্র দে, মাস্টার শ্রী রুপন সুশীল, সত্যপদ তালুকদার বাবলা, প্রদীপ কান্তি হোড় কেশব, সৈকত দাশ ইমন, সুবল দেব, মাস্টার শ্রী কাজল মিত্র, মিলন কান্তি দত্ত, রূপম দেব, সুভাষ কান্তি দাশ, মাস্টার রূপম পাল বাবু, সুজন চৌধুরী, অধ্যাপক সঞ্জয় দে বাপ্পা, মিঠু তালুকদার, লিটন শীল, রুবেল দাশ, বিধান দত্ত, লিটন দাশ, রনি আচাযর্য, শিমুল পাল।

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net