1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৫ বার

রবিবার,১৫:৫৫, সেপ্টেম্বর ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মাত্র সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্পে কাঁপলো সিলেট।  

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভুতি হয়।

 

ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট সংলগ্ন ছাতকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ মাত্রা।

 

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ সজিব হোসেন।

তিনি জানান, রাজধানীর আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৫ কিলোমিটার।

 

এর আগে ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিট ১৭ সেকেন্ডে রিখটার স্কেলে ৫ দশমিক ৮ ভূমিকম্প অনুভুত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ কিলোমিটার দূরে ভূটানে।

এদিকে হালকা ভূমিকম্প হওয়ার কারণে নগরের বাসিন্দাদের অনেকে টের পাননি। তবে কেবল একটি ঝাঁকুনি অনুভব করতে পেরেছেন বলে জানান, নগরের লালাদিঘীরপার এলাকার বাসিন্দা মাসুদ আহমেদ রণি।

নগরের মুন্সিপাড়ার বাসিন্দা সুমন আহমদ বলেন, বাসায় বসা অবস্থায় হালকা ঝাঁকুনি অনুভব করেছি। তবে ভূমিকম্পে যানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net