1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার

প্রায় দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা অনুষ্ঠিত হয়

প্রায় দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও পাকিস্তান তাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে একটি নতুন কৌশলগত উচ্চতায় উন্নীত করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষে প্রায় দুই দশক পরে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পাকিস্তানের জ্বালানি (পেট্রোলিয়াম বিভাগ) মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

ইআরডির (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, গবেষণা ও উচ্চ শিক্ষা, ব্যাংকিং, পর্যটন, খেলাধুলা এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

উভয়পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে। এছাড়াও সরাসরি বিমান ও নৌযান সংযোগ স্থাপন এবং বন্দর ও লজিস্টিকের ব্যবহার বৃদ্ধি করে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্যিক উন্নয়নের মাধ্যমে সংযোগ বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫ সালে অষ্টম জেইসি সভার প্রায় দুই দশক পরে অনুষ্ঠিত এই সভা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এই জেইসি সভার মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব পুনরুজ্জীবিত ও আরো গভীর করার জন্য যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।

সম্প্রতি দুই দেশের মধ্যে অনুষ্ঠিত উচ্চ-পর্যায়ের বিভিন্ন বৈঠকের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

সভা শেষে বাংলাদেশ সরকার এবং পাকিস্তান সরকারের মধ্যে হালাল বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পাকিস্তান হালাল অথরিটির (পিএইচএ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসূরা নূর এবং পাকিস্তান সরকারের পক্ষে ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে। এছাড়াও আগামী দশম যৌথ অর্থনৈতিক কমিশনের সভা পারস্পরিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net