1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আসন্ন নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ভোটাররা : ফাওজুল কবির খান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

আসন্ন নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ভোটাররা : ফাওজুল কবির খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৪১২ বার

আসন্ন ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবেন। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এ মন্তব্য করেছেন।

 

তিনি আরও বলেন, সাধারণ নির্বাচন ও গণভোটে ভোটাররা তাদের ইচ্ছামত ভোট দিতে পারবেন। তাতে কেউ বাধা দিতে পারবে না, সেই ব্যবস্থা করা হয়েছে।

 

আজ (শুক্রবার) বেলা ১১টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ফাওজুল কবির বলেন, বিগত সময়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এদেশের ছাত্র- জনতা জুলাই আন্দোলনে প্রতিবাদের মাধ্যমে সেটির প্রতিফলন ঘটিয়েছে। এখন সময় এসেছে পছন্দর প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার।

 

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ভোটাররা পছন্দমত ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন।

 

উপদেষ্টা বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য এবং দেশে অন্যায়ভাবে গুম, খুন, হত্যা বন্ধ করতে সংস্কার প্রয়োজন। সেজন্য ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে সমর্থন দিতে হবে। তবে সংস্কার না চাইলে ‘না’ ভোটও দিতে পারবেন। এতে বাধ্য বাধ্যকতা নেই।

 

গণভোটের মাধ্যমে দেশের মানুষ সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিলে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

 

উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হতে যাচ্ছে। এখানে কেউ কাউকে ভোটদানে বাধা দিতে পারবে না।

 

তিনি আরও জানান, দিনাজপুরে অনেক সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্ত্বার ভোটার রয়েছে। তারা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলে সহযোগিতা চান উপদেষ্টা ফাওজুল কবির।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম; বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান; গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল; রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net