1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৮ বার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি সিটি কলেজ অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজ (প্রা:) লি: এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ।

 

 

 

সভাপতিত্ব করেন কুমিল্লা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের চেয়ারম্যান ডা. আ.ন.ম জানে আলম।  অনুষ্ঠান সমন্বয়নক হিসাবে ছিলেন কুমিল্লা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: সাইফুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া খোন্দকার।

 

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: সাইফুল ইসলাম জানান, মোবাইল ফোনে গেম আসক্তির কারণে বিশ্বের কোটি শিশু ধ্বংসের শেষ প্রান্তে।  আপনার প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা সময় শিশুকে দিন।

 

প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি সিটি কলেজ অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আহমেদ বলেন, গত তিন দশকে কুমিল্লা নগরীতে বেশকিছু ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠালাভ করে। তবে শেষ পর্যন্ত কেউ ইংলিশ ভার্সনে চলে আসে বা বন্ধ হয়ে যায়। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল প্রথম বছর অতিক্রম করেছে, যা নতুন এক ধারা। ইংলিশ মিডিয়ামে ইসলামিক শিক্ষা প্রবাহ তৈরি করেছে।

 

 

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের চেয়ারম্যান ডা. আ.ন.ম জানে আলম বলেন, ২০২৬ সালে চারশতাধিক শিশু আমাদের স্কুলে ভর্তি হয়েছে। এ বিদ্যালয়ের পরিচালকদের অনেকের সন্তান এ স্কুলে পড়ে। আমরা এটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে চিন্তা করি না। এ স্কুল থেকে প্রধামন্ত্রী, মেয়র তৈরি হতে পারে। বিশ্বসেরা হাফেজে কোরআন তৈরি হবে। সম্মানিত অভিভাবকরা আমার উপর আস্থারেখেছেন। এটি আমাদের পবিত্র দায়িত্ব।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে নগরীর ডিসি বাংলো সড়কে যাত্রা শুরু করে কুমিল্লা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল। সাফল্যের দ্বিতীয় বর্ষে চারশতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়ে অধ্যয়ন করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net