1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন 

খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর পীর ছাহেব হাফেজ আবদুল হাই (রাহঃ) এর ৮ম তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলন প্রতি বছরের ন্যায় দু’দিনব্যাপী আগামী ২২ জানুয়ারী (বৃহস্পতিবার) বাদে মাগরিব শুরু হয়ে ২৩ জানুয়ারী (শুক্রবার ) শেষ হবে বলে জানা গেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা এসএম আনোয়ার হোসাইন।

 

পীরে কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিলে দরবারের হাজার হাজার মুরিদান, ভক্ত-অনুরক্ত এদিন উপস্থিত হবেন। মাহফিলে আগত ভক্ত অনুরক্তদের জন্য এখানে খাবারের ব্যবস্থা করা হয়। যার ব্যয়ভার নেন স্থানীয় ও দুর-দুরান্ত থেকে আগত আশেকান-ভক্ত-অনুরক্ত এবং মাহফিল বাস্তবায়ন পরিষদ।

 

শাহ মাওলানা হাফেজ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহষ্পতিবার বাদে মাগরিব আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ত্বরিকত সম্মেলন ও জিকির মাহফিল।  মরহুম পীর ছাহেব কেবলা (রহঃ) প্রবর্তিত এই মাহফিলে বাংলাদেশের প্রতিটি জেলার মুরীদরা এদিন অংশগ্রহণ করবেন।

 

আগামী ২৩ জানুয়ারী শুক্রবার বাদে মাগরিব খুটাখালী দরবারের পীর সাহেবজাদা আলহাজ্ব মাওলানা নুর হোছাইন ছিদ্দিকী মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে।

 

হাফেজ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের সাবলীল ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জেলার লোকজনের সার্বিক সহযোগিতায় মাহফিলের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net