ঢাকা   ০৪:৩৪:৪৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ জানুয়ারি) চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর চেয়ারম্যান কাজী মো. এনামুল হক। ফলাফর ঘোষণা ও আলোচনা সভা শেষে এবারের বৃত্তিপ্রাপ্ত সর্বমোট ১০১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন তিনি।

 

আইডিয়াল ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা আবদুল মান্নান, চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন পাটোয়ারী, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফ বিএসসি, আমেরিকা প্রবাসী মো. শাহীন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মো.এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, আইডিয়াল স্কুলের পরিচালক গাজী শহিদুল ইসলাম, আবদুল মমিন, কাজী জহিরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন মিশু প্রমুখ।

 

এর আগে গত ২৬ ডিসেম্বর শুক্রবার চৌদ্দগ্রাম পৌর এলাকা সহ আশেপাশের মোট ৩১টি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চার লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

 

উল্লেখ্য, অনুষ্ঠানে ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেধাক্রম ও গ্রেডভিত্তিক উত্তীর্ণ ১০১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তারমধ্যে ট্যালেন্টফুলে ৩৪ জন ও সাধারণ গ্রেডে ৬৭ জন শিক্ষার্থী বৃত্তি পায়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীকে সনদ, সম্মাননা স্মারক ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার স্বরূপ প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি