1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর এমপি কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার 

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (১৮ জানুয়ারি) কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস করেন ১৭ রান করে।

দলের পক্ষে শারমিন আক্তার ৩৯ বলে ৬৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। এছাড়া সোবহানা মোস্তারি ২৯ বলে করেন ৩২ রান। যুক্তরাষ্ট্রের পক্ষে মাহি মাধাবান নেন ৩টি উইকেট।

১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটাও ভালো ছিল। দলটির দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের জুটি গড়েন। ২৩ রান করা দিশাকে আউট করেন রাবেয়া খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র।

১ উইকেট ৫৭ রান থেকে ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় স্কোরবোর্ড। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও ম্যাচটা জমে ওঠেনি। স্পিনার নাহিদা আক্তার নেন ৪ উইকেট, এর মধ্যে ৩টিই ১৮তম ওভারে।

বিশ্বকাপ বাছাইপর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্সে। সুপার সিক্সে অন্য গ্রুপ থেকে ওঠা তিন দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে দলগুলো। সুপার সিক্স পর্বের শীর্ষ চারটি দল চূড়ান্ত পর্বের টিকিট পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net