1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন 

ঈদগাঁওয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার

 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে ফুটপাত দখল করে ভাসমান দোকান ও অবৈধভাবে গাড়ি পার্কিয়ের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড আদায় করা হয়েছে।

 

সোমবার  (১৯ জানুয়ারী) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম।

 

এ সময় ঈদগাঁও বাসস্ট্যান্ড ও  বাজার এলাকায় অবৈধ পার্কিং করে রাস্তায় যানজট সৃষ্টি করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯০ ধারায় এবং ফুটপাত দখল করে দোকান বসানোয় স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯(২) ধারায় ৩১ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। অভিযানে ঈদগাঁও থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

 

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম জানান, বাসস্ট্যান্ড ও বাজারে এলাকায় অবৈধ পার্কিং করে রাস্তায় যানজট সৃষ্টি করায়  এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে,জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net