1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন 

ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ বার

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও

আগামী ২৩ জানুয়ারী জামায়াতে আমীরের ঠাকুরগাঁও সফর ও জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, আগামী ২৩ জানুয়ারী জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমান সহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের আগমন এক ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য বহন করবে । যা থেকে ঠাকুরগাঁও জেলাবাসী উন্নয়নের নতুন বার্তা ও দিক নির্দেশনা পাবে। এ সফরকে সফল করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

জেলা বিএনপির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, যেখানে নিয়ম রয়েছে রাত ১২ টার পরে নির্বাচনী প্রচার ও প্রচারণা করতে হবে। সেখানে বিএনপি সন্ধ্যার পর থেকেই তাদের ব্যানার ফেস্টুন লাগানো শুরু করেছিলো। আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও করেছি।

 

সংবাদ সম্মেলনে এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী ও শিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, দলটির সহকারী জেলা সেক্রেটারী কফিল উদ্দিন, পেীর আমীর অধ্যক্ষ সামসুজ্জামান শামীম, সদও আমীর মাওলানা মিজানুর রহমান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net