1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি ‘নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক

নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি ‘নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার

মো. শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে ‘নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় সিনামন রেস্টুরেন্টে ‘আমরা নারায়ণগঞ্জের সন্তান’ সমাজকল্যাণ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম এ হক কায়জার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সোনারগাঁ টাইমস এর প্রকাশক ও সম্পাদক মো. শাহ্জালাল মিয়া এবং দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক হাবিবুর রহমান শ্যামল।

 

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, শিল্প নগরী নারায়ণগঞ্জের নদীগুলো আজ দখল ও দূষণের মারাত্মক হুমকির মুখে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।

 

নদী ও পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান রয়েল, অ্যাডভোকেট খায়রুল আলম ও অ্যাডভোকেট এমাদদুল হক।

আলোচনা সভায় সংগঠনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net