ঢাকা   ০৭:৩২:৪০ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক

আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও।

 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে তরুণ পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজার এর পারিবারিক মিলনমেলা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) জারা কনভেনশন হলে দিনব্যাপি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মিলনমেলা শেষ হয়।

 

মিলনমেলা ঘিরে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস। পরিবারের শতাধিক সদস্যের উপস্থিততে আনন্দ, আড্ডা, কথা মালা, ছোট-বড়দের খেলাধুলায় মুখরিত হয়ে উঠে মিলনমেলা। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, র‌্যাফেল ড্র স্বজনদের প্রাণের স্পন্দন আরও বাড়িয়ে দেয়।

 

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় কথামালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ। তিনি বলেন, সাংবাদিকেরা জাতির আয়না। সমাজের সকল অন্যায়-অসঙ্গতি তাদের সাহসের সাথে তুলে ধরতে হবে। কথা বলতে হবে নিপীড়িত মানুষের পক্ষে। তবেই একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করা সম্ভব।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস,এম জাফর, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি এম.আর মাহবুব, বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক আজিজুর রহমান, সাংবাদিক সংসদের উপদেষ্টা আদনান সাউদ, জেলাতাঁতী দলের সদস্য সচিব মোরশেদ আলম, সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, ছাত্র প্রতিনিধি সাগর উল ইসলাম, এনসিপি কক্সবাজারের দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামাল উদ্দিন, গৃহ নির্মাণ নশকার পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার মো. সাহেদ সালাহউদ্দিন, জেলা ব্যাডমিল্টন এসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, টেকপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জাহাঙ্গীর, সাংবাদিক সংসদের সহ সভাপতি আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস।

 

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম জানান, সবাইকে নিয়ে মিলনমেলা উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর এ কৃতিত্ব সকল সদস্যদের, যাঁরা মূল্যবান সময় ব্যয় করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি