ঢাকা   ০৫:০৮:৪৭ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বাঁশকাটা এলাকার জাফর আলম হত্যাকাণ্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

 

সোমবার (৯ ফেব্রুয়ারী) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো: নজরুল ইসলাম এ রায় দেন।

 

একই মামলায় মনজুরুল ইসলাম (৪৪)কে বেকসুর খালাস ও ফরিদুল হক সোনা মিয়া (৪১)কে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেড় বছরের সাজা প্রদান করে আদালত।

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, একই এলাকার মৃত এজহার মিয়ার পুত্র নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের পুত্র সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) ও নুরুল ইসলামের পুত্র আশরাফুজ্জামান (৪৫)।

 

এ মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল ও ১০ নম্বর আসামি আলী হোসেন মৃত্যুবরণ করেন।

 

২০১০ সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্বপাশে জাফর আলমের জমি দখলে যায় আসামিরা। এসময় জাফর আলম বাঁধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে জাফরকে জখম করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে জাফর আলম। এঘটনায় জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে।

 

মামলার দীর্ঘ কার্যক্রম শেষে আদালত সোমবার এ রায় প্রদান করে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুর রশীদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি