1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫০ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

 

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়।

 

এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা, শিক্ষক ও শিক্ষার্থীদের নানা পরিবেশনা, শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত।পরিচালনা।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খূরশীদুল জন্নাতের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন পাঠ করেন মোহাম্মদ রাহাত কালাম ও পবিত্র গীতা পাঠ করেন অর্ণব পাল।

 

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এস, এম, তারিকুল হাসান (তারেক)। মাঝখানে শহীদদের সম্মানার্থে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষক হাবিবুল্লাহ খালেদ এবং জসিম উদ্দিন।

 

শিক্ষার্থীদের মধ্যে দিবসের তাৎপর্য নিয়ে কবিতা আবৃত্তি করে দশম শ্রেণীর সুহাইফা জান্নাত সামিয়া, অষ্টম শ্রেণীর সানিফা রমজান নিহা ও রাত্রি দে মনি। একুশের গান পরিবেশন করে তিপর্ণা তালুকদার ঐশী (অষ্টম শ্রেণী)। দেশাত্মবোধক গান পরিবেশন করে অর্ণব পাল ও তিপর্ণা তালুকদার ঐশী।

 

ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net