1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমরা রাসূলের দেখানো ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবো - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

আমরা রাসূলের দেখানো ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবো

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৬ বার

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, । বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু মুসলমান সহ সব ধর্মের লোকেদের নিয়ে সৌহার্দের একটা বাংলাদেশ গড়বো। আমরা কোন হিন্দু ভাইদের ক্ষতি হতে দেবোনা। আমরা কোন নিরপরাধ আওয়ামীলীগ কর্মীকে হয়রানীর শিকার হতে দেবোনা। তাই আমাকে হিন্দু ও আওয়ামী লীগের দালাল বলে। যে যাই বলুক, আমি বলবো ধর্ম যার যার রাষ্ট্র সবার।

 

শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিপাড়া ইউনুসের মিলচাতালে, ঢোলর হাট ইউনিয়নের বড়ধাম এলাকায়, আকচা ইউনিয়নে, চিলারং ইউনিয়নের মানু বাবুর মন্দির, আখানগর ইউনিয়নের পাহাড়ভাঙ্গা হাই স্কুল মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি।

 

পথসভায় তিনি জামায়াতে ইসলামীর প্রতি অভিযোগ করে বলেন, তারা জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইছে। তারা ধর্মকে পুজি করে তাদের স্বার্থ হাসিল করার পায়তারা করছে। ইসলাম কি তাদের একার নাকি। শুনেছি বিভিন্ন জায়গায় তারা ভোটারদের বিকাশ নম্বর সহ বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা দিয়ে ভোট কিনতে চাইছে। জামায়াতে ইসলাম মুখে অনেক কথাই বলছে, কিন্তু বাস্তবতার সাথে তাদের সেসব কথার কোন মিল নেই। বিএনপি ক্ষমতায় গেলে রাসূলউল্লাহর দেখানো পথে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে।

 

মির্জা আলমগীর বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের উন্নয়নে অনেকগুলি পরিকল্পনা নিয়েছেন। আমাদের কৃষকরা সব সময় অবহেলিত হয়। আমাদের যেসব কৃষকদের দশ হাজার টাকার কৃষি ঋণ রয়েছে তাদের সেসব ঋণ আমরা সুদ সহ মওকুফ করবো। আমাদের গ্রামীণ মা বোনেরা অনেক কষ্ট করে পরিবার পরিচালনা করে। আমাদের সেসব মা বোনেদের যাদের এনজিও ঋণ রয়েছে,আমরা সেসব ঋণও মওকুফ করে দেবো।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আল্লাহ কোন সীমা লঙ্ঘণকারীকে পছন্দ করেনা। তারা তাদের সীমা অতিক্রম করে ফেলেছিলো। শেখ হাসিনা বলেছিলো তারা দেশ ছেড়ে পালায়না। অথচো শেখ হাসিনাকেই আজ দেশ ছেড়ে পালিয়েছে।

 

এটাই তার শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বহুদিন থেকে আপনাদের সাথে নির্বাচন করেছি কখনো জিতেছে কখনো হেরেছি, আপনাদের ছেড়ে যাইনি, কারো কোন কাজ করে দিয়ে একটা টাকাও নেই নি, এক কাপ চাও খাইনি, বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি, তাই শেষবারের মতো আমাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন আর ধানের শীষে ভোট দেবেন।

 

নির্বাচনী পথসভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net