1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১ বার

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি আরব সরকার থেকে উপহার স্বরূপ পাওয়া খেজুর বিতরণ করা হয়েছে।

 

১২ই মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলা মিলনায়তনে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন।

 

কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত মোট ৪০ (চল্লিশ) টি মাদ্রাসা ও এতিমখানায় উপহার প্রাপ্ত খেজুর বিতরণ করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান নিকট থেকে খেজুর গ্রহণ করেন মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন।

 

উল্লেখ্য যে, নোয়াখালী -৫ আসনের নব নির্বাচিত সাংসদ মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, “সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর এতিমদের হক, এটি যেনো সঠিকভাবে বন্টন করা হয়”।

খেজুর বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net