1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১ বার

অফিসে লাইট, ফ্যান, এসি ছেড়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা। এছাড়া ছুটি না নিয়ে তিনি হঠাৎ হঠাৎ জেলার বাইরে চলে যান। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে সরেজমিনে অনুসন্ধান করে এমন তথ্য জানা গেছে।

 

 

 

 

বৃহস্পতিবার ১২ মার্চ দুপুর সাড়ে ১২টায় বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রককে কক্ষে পাওয়া যায়নি। তবে কক্ষের এসি আর লাইট চালু থাকতে দেখা গেছে। গরমিল পাওয়া যায় বোর্ড সচিব আর উপপরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষের দায়িত্বরত পিয়নের কথায়। অভিযোগ রয়েছে অফিস চলাকালীন রেস্ট হাউজে ঘুমিয়ে সময় কাটান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক। অফিস করেন খেয়াল খুশি মতো।

 

 

 

অভিযোগের বিষয়ে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক)

 

সালাহ্উদ্দিন বলেন, অফিসে থাকা না থাকা একান্ত আমার অফিসিয়াল বিষয়। রেস্ট হাউজে বিশ্রাম নিই। ক্লান্ত হলে আমি বিশ্রাম নেব না? তাহলে রেস্ট হাউজ করছে কেন?

 

 

 

ফাঁকা কক্ষে এসি লাইট কেন- এ প্রশ্নে তিনি বলেন, আমার যে পিয়ন, তার এসি ছাড়ার অনুমতি নাই?

 

কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান জানান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বুধবার ইফতারের দাওয়াতে নারায়ণগঞ্জ গেছেন। মৌখিকভাবে ছুটি নিয়েছেন। রাত ১১টায় জানিয়েছেন তিনি অসুস্থ, আজ (বৃহস্পতিবার) অফিস করবেন না। রেস্ট হাউজে বিশ্রাম কথা সালাহ্উদ্দিন স্বীকার করলেও সচিব জানান, এমন কিছু হয়নি। সচিব মৌখিক ছুটির কথা বললেও দপ্তরের পিয়ন সফিক মিয়া তারিখবিহীন ছুটির দরখাস্ত ১২টায় প্রস্তুত করে নিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net