কক্সবাজারের ঈদগাঁওয়ে ইয়াবাসহ শহিদুল্লাহকে (৫৫) আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১ টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল্লাহ পূর্ব পোকখালী দক্ষিণ পাড়ার এনামুল হকের ছেলে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম শিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান,উক্ত বাজার সংলগ্ন নূর আলমের ফার্মেসীর সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে সংবাদের ভিত্তিতে
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শহিদুল্লাহ (৫৫)কে আটক করা হয়। ধৃতের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনে ব্যবহৃত ১২ টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়।
৭/৩/২০২৬ খ্রি.