1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১১৫ বার

দেশের বহুল প্রচারিত ও প্রকাশিত জাতীয় দৈনিক বাংলার সংবাদ পত্রিকার কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক হাফেজ বজলুর রহমান।

 

বৃহষ্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্রটি তুলে দেন বিজয় টিভির প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন।

 

এসময়  দৈনিক সংগ্রাম, কর্ণফুলী প্রতিনিধি মিছবাহ উদ্দিন, দেনিক মেহেদীর পরিচালনা সম্পাদক মনছুর আলম, দৈনিক রুপালি সৈকত প্রতিনিধি আজিজুর রহমান রাজু, দৈনিক আপনকন্ঠ প্রতিনিধি আবু বক্কর, দৈনিক মেহেদী পত্রিকার উপজেলা প্রতিনিধি রবিউল আলম রবি, হোটেল আলহেরার সত্বাধিকারি হেলাল উদ্দিন ও বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দৈনিক বাংলার সংবাদ পত্রিকার ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদকসহ  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক হাফেজ বজলুর রহমান। একই সাথে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষীসহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

 

সাংবাদিক হাফেজ বজলুর রহমান দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে প্রকাশিত চট্টগ্রাম সংবাদ ও স্থানীয় দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার  প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

একই সাথে ফেসবুক পেইজ ঈদগাহ লাইভ টিভির সম্পাদক ও প্রকাশক তিনি। এছাড়াও ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। এদিকে, সংবাদ সংশ্লিষ্ট যেকোন তথ্য জানানোর জন্য মোবাইল -০১৮১৮-১৪৫৮৪২ এ যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net