ঢাকা   ০৩:৩৪:৩৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

আনোয়ারা প্রতিনিধি 
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ারা উপজেলায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার ভোর রাতের দিকে চিহ্নিত সিন্ডিকেটের লোকজন খালে বিষ দিয়ে কয়েক লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায় । দুপুরে জোয়ারের পানিতে বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে উঠে দুর্গন্ধ ছড়ালে এলাকার মানুষ বুঝতে পারে খালে রাতের বেলা বিষ দিয়ে মাছ ধরে নিয়ে গেছে চিহ্নিত একটি মহল।

এলাকাবাসী এ ঘটনা নিয়ে মৎস্য অফিসে যোগাযোগ করলে উপজেলা মৎস্য অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে অভিযোগ দিতে বলে।

সরেজমিনে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কোদালা খালের স্লুইস গেইট দিয়ে পানি উঠানামা করানোর দায়িত্বে রয়েছেন স্থানীয় মোজাম্মেল ও জমির নামে দুই ব্যক্তি। তারা স্লুইস গেটের নীচে জালও বসায়। তারা নাকি পানি উন্নয়ন বোর্ড থেকে দুই লক্ষ টাকা দিয়ে স্লুইস গেইটের হেন্ডেলটা নিয়েছেন পানি উঠানামা করানোর জন্য।

এলাকাবাসীর অভিযোগ এই দুইজনের বিরুদ্ধে। এরা ছাড়াও সিন্ডিকেটে আরো কয়েকজন রয়েছে। এর আগেও কয়েকবার এভাবে খালে বিষ দিয়ে মাছ নিধন করেছে।

তবে, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এটা নিজেদের অপরাধ ঢাকতে মনে হয় এ ধরণের কথা বলছে। স্লুইস গেইট দেখাশোনার জন্য পানি উন্নয়ন বোর্ডের আলাদা ডিপার্টমেন্ট আছে। তারা সেচের জন্য সরেজমিন তদন্ত করে প্রকৃত কৃষকদের দায়িত্ব দেন পানি উঠানামা করানোর জন্য। আমার জানামতে কোদালা খালে এরকম কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

আজ (মঙ্গলবার ) পানি উন্নয়ন বোর্ডের লোক গিয়ে বিষয়টি তদন্ত করবে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশিদুল হক জানান, কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। বিষ দেওয়ায় অনেক বড় বড় মাছ মরে ভেসে উঠেছে। অনেক মাছ পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দায়ীদের বিরুদ্ধে স্থানীয়রা লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছে। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি