1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনায় সামাজিক সংগঠন কাহারঘোনা সংস্কার পরিষদ (কাসপ)-এর উদ্যোগে ইনডোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে পরিষদের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাসপের সভাপতি মো. হারুনর রশিদ। প্রধান অতিথির বক্তব্য দেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহর প্রতিনিধি এসআই আনোয়ার। প্রধান অতিথির বক্তব্যে এসআই আনোয়ার বলেন, ‘মাদক আজ পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। মাদকের বিরুদ্ধে আমরা অতীতের মতো ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবো।’

 

কাসপের সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সওকতুজ্জামান, সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার, কাসপের প্রতিষ্ঠাতা সদস্য উমর কাজী, উপদেষ্টা ও মোজাম্বিক প্রবাসী মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ ফারুক। এছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন কাসপের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রবাসী মোহাম্মদ আবু ছিদ্দিক। বক্তব্য রাখেন কাসপের উপদেষ্টা চিকিৎসক কাদের খান, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শিব্বির আহমদ রানা এবং আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ওবাইদুল হক।

 

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন কাসপের সহ সভাপতি মাওলানা বেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ সেলিম উদ্দিনসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, কাহারঘোনা সংস্কার পরিষদ একটি অরাজনৈতিক, সমাজ উন্নয়নমূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা বিস্তার, অবকাঠামোগত উন্নয়ন এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। কাহারঘোনা তথা সরল ইউনিয়নকে মাদকমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, বাংলা ও ইংরেজি বক্তব্য এবং কবিতা আবৃত্তিতে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net