ঢাকা   ০১:২৬:৩৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২২৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টিভিী এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬ইং) বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একুশে টিভির চেয়ারম্যান ও সিইও  আব্দুস সালামের হাতে ক্রেস্ট ও ফুলেলে  শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক)।

১৪ এপ্রিল ২০০০ সালে যাত্রা শুরু করা বাংলাদেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রোরিয়াল টিভি চ্যানেল একুশে টেলিভিশন (ETV) প্রতি বছর এই দিনে তাদের জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। ২০২৬ সালের ১৪ এপ্রিল চ্যানেলটি ২৬ বছর পূর্ণ করে ২৭তম বছরে পদার্পণ করেছে, যা তাদের দীর্ঘ পথচলা এবং “পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ” স্লোগানের প্রতি আস্থার প্রতীক।

 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল ফোরামে সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক, সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ, সহ-সভাপতি মোঃ ফজলুর করিম শামীম, ইন্জিনিয়ার আব্দুর রহিম, মাসুমা খাতুন মুক্তি, জবা ইসলাম, মোঃ নূরনবী রিপন, মোঃ হানিফুর রহমান, আবুল হাসানাত মোঃ আমিন, মোঃ আবু আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, কেক কাটা এবং বিশেষ সাংকৃতিক অনুষ্ঠান আয়োজন করে প্রেট্রোবাংলা অফিসের সামনে । এসময় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, সংস্কৃতি অঙ্গনের তারকা এবং চ্যানেলটির কলাকুশলীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং আগত অতিথিরা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি