1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলীয়াবাদ খালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে।

 

সোমবার খালের পূর্ব অংশ আলীয়াবাদ গোলচত্বর সংলগ্ন সওজ এর ব্রিজের নীচ থেকে খননযন্ত্র দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করা শুরু হয়। এ অভিযান উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান।

 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাহমুদুল হাসান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

 

জানা যায়, আলীয়াবাদ খাল বুড়ী নদী থেকে শুরু হয়ে ভাটা নদীতে মিলেছে। পচন-অপচনশীল বর্জ্য, ময়লা-আবর্জনা সরাসরি খালে ফেলার কারণে খালটি ভরাট হয়ে বিলীন হতে চলেছে। এ ছাড়া পৌরসভা কর্তৃক অপরিকল্পিত ভাবে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণের কারণে পানি নিষ্কাশন ও পানির প্রবাহ বন্ধ হয়ে পরিবেশ বিপর্যয় ঘটছে। ময়লা বর্জ্য জমে খালের পানি বিষাক্ত হয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। দুর্গন্ধ ও পানিবাহিত রোগ ছড়াচ্ছে। এ পানি কৃষি জমিতে গিয়ে ফসলের ক্ষয়ক্ষতি করছে এবং মশার প্রজনন কেন্দ্রে রূপ নিয়েছে। বর্ষাকালে প্লাবিত এলাকার জলাবদ্ধতা নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছিল না খালটি।

 

অ্যাডভোকেট আবদুল মান্নান এমপি বলেন, “এই খাল জনগুরুত্বপূর্ণ, খালের অস্তিত্ব রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে, খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, তাহলেই খালের অস্তিত্ব রক্ষা পাবে এবং খালের সুফল জনগণ ভোগ করতে পারবে। খালের দুপাশে রেলিং দেওয়াসহ দুই পাশের রাস্তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাহমুদুল হাসান বলেন, “আলীয়াবাদ খালের অস্তিত্ব রক্ষা এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নবীনগর পৌরসভার পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net