1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৯ বার

খাগড়াছড়ির রামগড়-জালিয়াপাড়া সড়কের চাষীনগর এলাকায় শ্যামলী পরিবহণের নৈশকোচের মালামাল রাখার খোলা বক্সের দরজার আঘাতে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

রবিবার রাত ১২টার দিকে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহণের একটি বাসের চাকা ব্লাস্ট হলে যাত্রীরা রাস্তার পাশে নেমে দাঁড়ান। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি এসি নৈশকোচ পাশ দিয়ে যাওয়ার সময় খোলা বক্সের দরজার আঘাতে হতাহতের ঘটনা ঘটে।

এসময় খাগড়াছড়ি সদরের শান্তি নগরের মৃত আবুল কাশেমের ছেলে যাত্রী শাহ আলম (৩৫) এর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং যাত্রী জুনায়েত (২৫) ও রুবেল কর্মকার (৩৫) গুরুতর আহত হয়েছে।

দুর্ঘটনার পর শ্যামলী বাসের চালকসহ অন্য স্টাফরা গাড়ি রেখে পালিয়ে যান। সোমবার সকালে নাকাপা বাজার সংলগ্ন নাকাপা হাইস্কুলের যাত্রী ছাউনি থেকে চালক মো: রব শেখের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রব শেখ পাবনার সুজানগর উপজেলার আলাদিপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে। তিনি পালিয়ে এসে যাত্রী ছাউনিতে পোশাক বদলে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

রামগড় থানার ওসি মো: নাজির আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে পাঠায়। চালকের এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স দেখে পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net