1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৬২ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পৃথক অভিযানে আলোচিত হত্যা মামলার এক আসামিসহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া মোঃ হেলাল উদ্দিন (২৮) উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাতকানিয়া থানার একটি আলোচিত হত্যা মামলাসহ দুটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাগুলোর মধ্যে একটি হত্যা মামলা দায়ের হয় ২০২৫ সালের ৯ মার্চ। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪/১১৪/১০৯ ধারাসহ একাধিক অভিযোগ রয়েছে।

এছাড়াও একই অভিযানে সিআর মামলা নং-২/২৩ (চকবাজার) এর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি নাইম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার পল্লবী এলাকায় অবস্থান করছিলেন। আদালত তাকে দণ্ডবিধির ৪২০ ধারার মামলায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net