1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭২ বার

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড মিরেরখীলে দুঃস্থ, অসহায়দের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও ফ্রীতে ওষুধ বিতরণ করা হয়েছে।

 

ক্যাম্পে মেডিসিন, গাইনী, চর্ম ও যৌন রোগ, মেডিসিন ও শিশু রোগ, বাত ব্যাথা, ফিজিওথেরাপি, ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সাথে ফ্রীতে ওষুধ প্রদান করা হয়।

 

শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ‘আলহামদুলিল্লাহ ব্লাড ব্যাংক’ এর উদ্যোগে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সালাহ উদ্দিনের সার্বিক সহযোগিতায় আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে ১০ জন চিকিৎসক প্রায় ৬২০ জন রোগীকে নানাবিধ সেবা প্রদান করেছেন। এরমধ্যে ২২ শিশুকে খৎনা এবং ১৫০ কন্যা শিশুর নাক ও কান ফুঁড়ানো হয়।

 

সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজা, ‘আমাতুন নুর তালীমুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাও রফিকুল ইসলাম, নির্মল শীল, ডাঃ জগদিস, উসমান গনি মুন্না, শহীদুল ইসলাম, ওসমান, আজাদ উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ ব্লাড ব্যাংকের সকল স্বেচ্ছাসেবী সদস্য এই মানবিক আয়োজনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net