1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬
  • ৮০ বার

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা শিগগিরই নিরসন করা হবে। এ জন্য আমি গতরাতেও প্রশাসনের লোকজনের সঙ্গে আলাপ করেছি। তারা আমাকে বলেছেন একটি কালভার্ট হলে সমস্যা কমে যাবে। কলেজের জিয়া অডিটরিয়াম চুঁইয়ে পানি পড়ে। এখানে প্রবেশের পর সবাই ওপরের দিকে চেয়ে থাকে, কথা দিলাম-এ সমস্যাও আর থাকবে না।

 

শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদের আয়োজিত আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন,  দেশের যত ডিপ টিউবওয়েল ও শ্যালো আছে, সবকটিকে সোলারের আয়তায় আনার পরিকল্পনা করছে সরকার। এতে করে ডিজেলের চাহিদা থাকবে না এবং কৃষকের উৎপাদন খরচ কমে আসবে। এই পরিকল্পনায় সরকারের যত কোটি টাকা খরচ হয় তা বাস্তবায়ন করবে সরকার।

 

এ সময় তিনি বলেন, এখনও পৃথিবীতে রাজা আছে। আগের রাজাদের চাহিদা ছিল এক রকম। এখনকার বিশ্ব রাজাদের চাহিদা অন্যরকম। তারা জীবন, সম্পদ বা আপনার দেশ চায়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়ার সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁঞা। সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।

 

এর আগে বিতর্ক প্রতিযোগিতায় কলেজের চারটি দলের রম্য বিতর্ক উপভোগ করেন মন্ত্রী।

 

বিতার্কিকদের উদ্দেশে তিনি বলেন, তোমরা জাতীয় পর্যায়ে রানার্সআপ হয়েছ। যদি চ্যাম্পিয়ন হতে পার-এখনই বলছি না কি পুরস্কার দেব, তোমাদের সবাইকে সম্মানিত করা হবে। অধ্যক্ষকে বলতে চাই, ভিক্টোরিয়া কলেজের বিতার্কিকরা কোথাও যেন অর্থ কষ্টে না পড়েন। অর্থের কারণে তারা যেন প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। বিষয়টি অবশ্যই আমাকে অবগত করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net