1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি 

টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

আবু হুমাইর, টেকনাফ, (কক্সবাজার), সংবাদদাতা 
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ০ বার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব সিকদার পাড়া এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় মোহাম্মদ বাদশা (৩৫) ওরফে ‘চনা বাদশা’ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয়ভাবে হ্নীলা বাজারে চনা-মুড়ির দোকানের মালিক হিসেবে পরিচিত ছিলেন।

 

(রবিবার ৩ মে) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব সিকদার পাড়া এলাকায় নিজ গোয়ালঘরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা একই এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে তিনি নিজের গোয়ালঘরে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মক আহত হয়ে পড়েন।

 

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথিমধ্যেই গাড়ির মধ্যে তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে নিজ গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে চলছে আহাজারি। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net