1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাল্য বিবাহ রোধে ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯২ বার

নবীগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিশু কিশোর স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। ২৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে

 

এ সভা অনুষ্ঠিত হয়েছে৷  বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, আত্মহত্যা ইত্যাদি বিষয় এর উপর আলোচনা করা হয়। সভায় শিশু কিশোর ক্লাবসমূহকে আরও কার্যকর কিভাবে করা যায় এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের কিভাবে আরও বেশি এর সাথে সম্পৃক্ত করা যায় তার উপর বক্তারা আলোচনা করেন। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ উপজেলার বাল্যবিবাহ রোধকল্পে এক অভিনব আইডিয়া উপস্থাপন করেন। এইসব শিশু কিশোরদের সম্পৃক্ত করে কিভাবে বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়ে তোলা যায় সে বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি আগ্রহী শিশু কিশোরদের নিয়ে বাল্য বিবাহ রোধে “Voice of girls” নামক ৪২ সদস্যের একটি টিম গঠন করার প্রস্তাব করেছেন। এই গ্রুপে ১৩ টি ইউনিয়ন  থেকে ৩ জন করে এবং ১ টি পৌরসভা ৩ জন নিয়ে ৪২ জনের একটি টিম থাকবে। তাদেরকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হবে। এই টিমটি প্রতি মাসে কমপক্ষে ৫-৬ টি প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক সভা, সেমিনার করবে। কোথাও কোন বাল্যবিবাহের খবর পেলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করবেন। সমাধান না হলে মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করবেন। এভাবেও না হলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি মাসে এই টিমের সকল সদস্যের কার্যক্রম মূল্যায়ন করা হবে। এবং যিনি সেরা হবে তাকে উপজেলা প্রশাসন থেকে পুরস্কৃত করা হবে। এ নিয়ে তরুন এবং তরুণীদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে। তারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।স্থানীয় সুশীল সমাজও উপজেলা নির্বাহী অফিসার এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান। তারা মনে করেন, দীর্ঘদিন পরে হলেও গৃহীত এই উদ্যোগ বাল্যবিবাহ রোধে কার্যকরী ভূমিকা রাখবে। সামাজিক সমস্যা হ্রাসকরণে এই উদ্যোগ খুবই প্রয়োজন। তাদের মতে, বর্তমান নির্বাহী অফিসার এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে নবীগঞ্জ উপজেলাকে দ্রুত বাল্যবিবাহ মুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net