1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৯ বার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে ফিতা কেটে এই ব্যতিক্রমী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।  শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম এবং লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও বিচারকমণ্ডলী মেলায় অংশ নেওয়া উপজেলার ২৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের স্টার্টআপ এবং বিজ্ঞান প্রজেক্টগুলো ঘুরে দেখেন। শিক্ষার্থীদের তৈরি চমৎকার সব উদ্ভাবনী প্রকল্প ও আইডিয়া প্রদর্শনীর পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন প্রদর্শনীতে মেধার স্বাক্ষর রেখে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়।  প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বিকেলে অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের  হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net