1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭২ বার

আগামী ২৮ জুন রবিবার সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। এ উপলক্ষে ২৪ জুন বুধবার সকাল ১০ টায় মাগুরা সিভিল সার্জন কনফারেন্স রুমে এক  অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ ইমতিয়াজ হোসেন।  ডাক্তার এজাজ আহম্মেদ রুচি’র সঞ্চালনায়  এ সময় বক্তব্য রাখেন  জেলা অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, মাগুরা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ মহসিন উদ্দিন ফকির, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আউয়াল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, মাগুরা জেলা বি এম এর সাধারণ সম্পাদক  ডাক্তার আব্দুল হাই ও সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফজাল হোসেন। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিটামিন এ নিয়ে এবং এর রোগ প্রতিরোধ সম্পর্কে  আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের  চিকিৎসক ডাক্তার দেবপ্রিয়া সরকার।

 

সভায় জানানো হয়, এ বছর জেলায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ৯৪১ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  এ ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে  ১ হাজার ৯৯৯ জন মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবক এবং ১১৭ জন সুপারভাইজার কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net