1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭০ বার

রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসা ও স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ঢুলিপাড়া মাদরাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি

 

হাজী মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রেজাউল করিম এবং নেউরা-সৈয়দপুর রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মো. আবুল হাসেম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী মো. জহিরুল ইসলাম ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসা ও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাসেম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা ইসরাফীল মিয়াজী। বক্তব্যে অতিথিরা , শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুনাগরিক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, মানসিক বিকাশে পড়াশোনার সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

 

বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net