1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯১ বার

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহ্য সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠান গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ আরেফিন নগর বায়েজিদ বোস্তামী চট্টগ্রাম স্থানীয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ২০ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হয়।
স্হায়ী স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ’র৷ অধ্যক্ষ শাহ আলম মুহাম্মদ লুৎফর রহমান। গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আকলিমা সুলতানার সভাপতিত্ত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও পরিবেশ কর্মী সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তূষার। এতে আরো উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাগর ইসলাম, মোঃ জামাল উদ্দিন।
“সবুজ ক্যাম্পাস, সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের স্কাউট, গাইড এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ক্যাম্পাসের বিভিন্ন খালি জায়গায় এবং খেলার মাঠের চারপাশ জুড়ে ফলজ, বনজ ও ঔষুধী প্রজাতির প্রায় শতাধিক চারাগাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের এখন থেকেই প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, কেবল গাছ রোপণই নয়, প্রতিটি গাছের সঠিক পরিচর্যা ও সুরক্ষার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
বৃক্ষরোপণ শেষে পরিবেশ সুরক্ষার শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net