1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৮ বার

ছড়াখাল থেকে বালি উত্তোলনের কারনে ও টানা বৃষ্টিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া সড়কের প্রায় ১শ মিটার এলাকা ধ্বসে পড়েছে। এতে সড়কের ওই অংশ এবং জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার চরম ঝুঁকিতে পড়েছে। তবে এমন পরিস্থিতির পরও বিদ্যুৎ, এলজিইডি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ফরেস্ট অফিসপাড়া থেকে দুর্বৃত্তরা দিনরাত একাধিক সেলু মেশিনের মাধ্যমে বালি উত্তোলন করে পাচার করে। এর ফলে অফিসপাড়া সড়ক, মসজিদ, বিট কর্মকর্তার কার্যালয়,, মহাসড়কের চট্টগ্রাম-কক্সবাজার ব্রীজ ও জাতীয় পাওয়ার গ্রিডের একটি টাওয়ার ব্যাপক ঝুঁকিতে রয়েছে।  যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে মহাসড়কের ব্রীজের ওই অংশ।

 

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।

 

পাওয়ার গ্রিড চট্টগ্রাম অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী তাফস কুমার ভৌমিক বলেন, চকরিয়ার খুটাখালী ছড়াখাল থেকে বালি উত্তোলনের কারনে জাতীয় পাওয়ার গ্রিডের একটি টাওয়ার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জেনেছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সহকারী প্রকৌশলীকে বাদী হয়ে মামলা করতে বলা হয়েছে।

 

এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক বলেন, ধ্বসে পড়া সড়কটি এলজিইডির। কিন্তু বেশি ঝুঁকিতে রয়েছে জাতীয় পাওয়ার গ্রিডের টাওয়ার। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net