1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম

সাতকানিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫৭ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডলু নদী তীরবর্তী নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম।

 

সম্প্রতি সংগঠনের উদ্যোগে বন্যাকবলিত ও ত্রাণবঞ্চিত ১০০ অসহায় পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়ে তাদের দুর্দশা লাঘবে মানবিক সহায়তা প্রদান করেন সংগঠনের সদস্যরা।

 

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এ. কে. এম. রিদওয়ানুল করিম, সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সুনপ তালুকদার, সদস্য রায়হান আলী, মো. হাসান মুরাদ, মো. কামরুজ্জামান, জুয়েল বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তারা আশ্বাস দেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এই সহায়তা পেয়ে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকালীন সময়ে আরও সহযোগিতার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net