1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে রামগড় ৪৩ বিজিবি

অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২ বার

অতিবৃষ্টিজনিত দুর্যোগে পানিবন্দী ও অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল। কক্সবাজার সদর আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নির্দেশনা ও অনুপ্রেরণায় বন্যাদুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যও ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল। কর্মসূচিটি বাস্তবায়ন করে মানবিক সেবামূলক প্রতিষ্ঠান Hope for Development & Humanitarian Service (HDS)।

ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন এবং কক্সবাজার সদরের চৌফলদণ্ডীসহ বিভিন্ন এলাকার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে Hope for Development & Humanitarian Service (HDS)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এবং প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ টিম উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আজিজুল হক রুবেল।

এ সময় আজিজুল হক রুবেল বলেন, “মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন সকল দুর্গত মানুষের কষ্ট লাঘব করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ওপর তাঁর অশেষ রহমত বর্ষণ করেন এবং এই মানবিক সেবামূলক প্রচেষ্টাকে কবুল করেন। ভবিষ্যতেও মানুষের যেকোনো দুর্যোগ ও সংকটে আমাদের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net