1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে রামগড় ৪৩ বিজিবি মাগুরা জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় মাদক নিয়ন্ত্রনে গুরুত্ব আরোপ করে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১ বার

কক্সবাজার চকরিয়া উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মা-শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে খুটাখালী ইউনিয়ন  তিনটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে।

 

১২ জুলাই ( রবিবার)  দুপুরে  উপজেলার মোহনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দোলোয়ার এ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।

 

সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন অর্জনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত।

 

এসময় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান

শ্রেষ্ঠ ইউনিয়ন, শ্রেষ্ট খুটাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রেনু আরা বেগমকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খুটাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, এ সাফল্য মা-শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে সেবাদাতা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতার ফল। তিনি ভবিষ্যতেও জনগণের দোরগোড়ায় আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net