1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা

এস কে সানি (উত্তরা ঢাকা)
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার

কানাডা শাখা বিএনপির সাধারণ সম্পাদক ও কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে আজাদ শুক্রবার ৩১জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি উত্তরা প্রেসক্লাবে আসেন।

 

এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন এর আমন্ত্রনে তিনি ক্লাব পরিদর্শন করেন।

 

তিনি ক্লাবের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং বিগত দিনে ক্লাবের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।প্রেসক্লাব পরিদর্শনকালে তিনি উত্তরা প্রেসক্লাবের প্রয়াত সদস্য মরহুম সাকিবুল হাসানের পরিবারের খোঁজখবর নেন।

 

এ সময় মরহুম সাকিবুল হাসানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের সহায়তায় এ কে আজাদ ১০ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন।

 

পরিদর্শনকালে উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী,

সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন,দপ্তর সম্পাদক আলআমিন রেজা,ক্রীয়া সম্পাদক সাইফুল ইসলাম একা,সদস্য মামুন খান, সোহাগ,মাহমুদুল হাসান সবুজ, মামুনুর রশীদ রানা,চপল সরদার সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

তারা এ কে আজাদকে ক্লাবে স্বাগত জানান এবং প্রবাসী নেতৃবৃন্দের এই আন্তরিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net